
Table of Contents
Bahok News Bureau: চলতি বছরের ২০শে জুন বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আবগারি নীতি সংক্রান্ত একটি অর্থপাচার মামলায় জামিন মঞ্জুর করে বড় স্বস্তি দিয়েছে দিল্লি রাউজ অ্যাভিনিউ আদালত (Arvind Kejriwal Bail)। আর ঠিক তারপর আজ অর্থাৎ ২১শে জুন শুক্রবার কেজরিওয়ালের জামিনের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি (ED)। কেজরিওয়ালকে জামিন দেওয়ার ট্রায়াল কোর্টের আদেশের বিরুদ্ধে ইডি দিল্লি হাইকোর্টে আবেদন করেছে এবং এই মামলার অবিলম্বে শুনানির দাবি জানিয়েছে।
কী ঘটেছে? (Arvind Kejriwal Bail)
বৃহস্পতিবার আদালতের আদেশ ঘোষণা করার পরে ইডি অনুরোধ করেছিল যে, ৪৮ ঘন্টা জামিন বন্ডে স্বাক্ষর করা স্থগিত করতে, যাতে আদেশটি আপিল আদালতে চ্যালেঞ্জ করা যায়। তবে, আদালত সেই আবেদন নাকচ করে আদেশ স্থগিত করতে অস্বীকার করেন। ১ লাখ টাকার ব্যক্তিগত বন্ডে কেজরিওয়ালের জামিন গ্রহণ করে আদালত। তবে বর্তমানে হাইকোর্ট, ইডির আবেদনের শুনানি করতে রাজি হয়েছে।
ইডি কী দাবি করে?
ইডি দাবি করেছে যে, আমাদের অরবিন্দ কেজরিওয়ালের জামিন আবেদনের বিরোধিতা করার সম্পূর্ণ সুযোগ দেওয়া হয়নি, তাই নিম্ন আদালতের জামিনের সিদ্ধান্ত স্থগিত করা উচিত। অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবী, ইডির আইনজীবীকে পরামর্শ দিয়েছিলেন যে, আপনার উচিত আদালতের সিদ্ধান্তকে সম্মানের সাথে মেনে নেওয়া। হাইকোর্টের শুনানির পরই স্পষ্ট হবে অরবিন্দ কেজরিওয়ালকে আজ মুক্তি দেওয়া হবে কি না। দিল্লি হাইকোর্ট জানিয়েছে যে, মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে দেওয়া জামিনকে চ্যালেঞ্জ করে ইডির আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত ট্রায়াল কোর্টের আদেশ কার্যকর হবে না (Arvind Kejriwal Bail)।
সঞ্জয় সিং কী বললেন?
আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং, কেজরিওয়ালের জামিনের বিরুদ্ধে ইডির হাইকোর্টে যাওয়ার বিষয়ে বলেছেন, ‘মোদি সরকারের গুন্ডামি দেখুন, ট্রায়াল কোর্টের নির্দেশ এখনও আসেনি, এমনকি আদেশের একটি কপিও আসেনি, তাহলে কোন আদেশকে চ্যালেঞ্জ করতে হাইকোর্টে পৌঁছল মোদীর ইডি? কি হচ্ছে এই দেশে? কেন আপনি বিচার ব্যবস্থা নিয়ে মজা করছেন, গোটা দেশ আপনাকে দেখছে?’
উল্লেখ্য, ইডি গত ২১শে মার্চ কেজরিওয়ালক গ্রেপ্তার করেছিল মদ বিক্রেতাদের কাছ থেকে ঘুষ নেওয়ার জন্য। অভিযোগ ওঠে কেজরিওয়াল, দলের জাতীয় আহ্বায়ক হিসাবে, ব্যক্তিগতভাবে এবং পরোক্ষভাবে অর্থ পাচারের অপরাধে জড়িত ছিলেন। (Arvind Kejriwal Bail)
আরও পড়ুন………
-
- Arvind Kejriwal Bail: দিল্লি হাইকোর্টের দ্বারস্থ ED, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের বিরুদ্ধে করল শুনানির দাবি
- Kanchanjunga Express Accident: কাঞ্চনজঙ্ঘা কাণ্ডে নয়া মোড়! তদন্তে DRM ক্লিনচিট দিলেন স্টেশনমাস্টারকে
- PM Kisan Samman Yojana: কিষাণ সম্মান যোজনার ১৭-তম কিস্তির টাকা পেয়েছেন? এই ৩ উপায়ে চেক করতে পারেন
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।
[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)
[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২
Published on Friday, 21 June 2024, 3:24 pm | Last Updated on Friday, 21 June 2024, 3:24 pm by Bahok Desk








