Table of Contents
Ration Card Name Removal Check: ভারতের কোটি কোটি মানুষ এর দুবেলা দুমুখো অন্ন জোটে রেশন থেকে। এবার এই রেশন কার্ড নিয়ে কেন্দ্রীয় সরকার একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। চলতি বছরের জুলাই মাস থেকেই বাতিল করা হচ্ছে বহু রেশন কার্ড। বর্তমানে দেশে থাকা ২৩ কোটি রেশন কার্ড এর মধ্যে ৭ থেকে ১৮ শতাংশ পর্যন্ত রেশন কার্ড বাতিল করে দেওয়া হবে বলে খবর। রিপোর্ট অনুযায়ী, ২৫ লক্ষেরও বেশি রেশন কার্ডে ডুপ্লিকেট এন্ট্রি পাওয়া গেছে। মৃত ব্যক্তিদের নামে রেশন তোলা হচ্ছে। তাই সেই সকল কার্ড বাতিল করা হবে। বিগত কয়েক মাসে সরকার বিনামূল্যে রেশন যোজনা থেকে ২.২৫ কোটি নাম সরিয়ে দিয়েছে।
বাতিল হচ্ছে রেশন কার্ড
কেন্দ্রের তরফে চলতি বছরের ২২শে জুলাই জারি করা নির্দেশিকায় বলা হয়েছে যে, যে সকল গ্রাহক টানা ৬ মাস রেশন নেন না, তাদের রেশন পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। এরপর প্রতিটি বাড়িতে গিয়ে ভেরিফিকেশন করা হবে এবং তিন মাসের মধ্যে বাধ্যতামূলকভাবে ই-কেওয়াসি আপডেট করতে হবে। যদি কেওয়াইসি আপডেট করা থাকে, তবেই বিনামূল্যে রেশন পাওয়া যাবে। আর যদি কেওয়াইসি আপডেট না থাকে, তবে রেশন বন্ধ হয়ে যাবে। দেখা গেছে যে, অনেকে কেবল সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য রেশন কার্ড তৈরি করেছে। কিছু মানুষ ছয় মাস ধরে রেশন তুলছে না। তাই সরকার এমন পরিবারগুলোকে পিডিএস তালিকা থেকে বাদ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। মন্ত্রকের আধিকারিকদের মতে, রেশন সুবিধা সঠিক মানুষের কাছে শুধুমাত্র পৌঁছানো উচিত। তাই এখন প্রতিটি রাজ্যে রেকর্ডগুলি পুনরায় যাচাই করা হচ্ছে, যাতে প্রকৃতঅর্থেই রেশন যাদের প্রয়োজন, তারাই যাতে এই সুবিধা পায়। অনেক রাজ্যে রেশন কার্ড বাতিল হয়েছে। আপনার নাম সেই বাতিলের তালিকায় আছে কিনা, সেই বিষয়ে চলুন জেনে নেওয়া যাক।
আপনার নাম তালিকা থেকে বাদ পড়েছে কি না, বুঝবেন কীভাবে?
আপনি যদি একজন রেশন গ্রহীতা হন এবং আপনি আপনার রেশন পরিষেবা চালু রাখতে চান, তাহলে প্রথমেই nfsa.gov.in-এ গিয়ে রেশন কার্ড অপশনটি বেছে নিয়ে রেশন কার্ড ডিটেইল অন স্টেট পোর্টালস এ ক্লিক করুন। এরপর আপনার রাজ্য, জেলা, ব্লক এবং পঞ্চায়েত বেছে নিন। এরপর আপনার রেশন দোকান এবং আপনার রেশন কার্ড কোন ধরনের, সেটি বেছে নিন। এরপর আপনার সামনে একটা লিস্ট আসবে। যদি সেই।লিস্টে আপনার নাম থাকে, তাহলে বুঝবেন আপনার রেশন কার্ড সক্রিয় রয়েছে। আর যদি ওই লিস্টে আপনার নাম না থাকে, তাহলে বুঝবেন, আপনার কার্ড নিষ্ক্রিয় হয়ে গেছে। উল্লেখ্য, বর্তমানে ই-কেওয়াইসি করা অতি আবশ্যক। জানা গেছে যে, ই-কেওয়াইসি আপডেট করা হয়নি এমন রেশনকার্ডগুলি আগে নিষ্ক্রিয় করা হবে।
Published on Saturday, 22 November 2025, 3:12 pm | Last Updated on Saturday, 22 November 2025, 3:12 pm by Bahok Desk









