Table of Contents
Rajnath Singh Sindh Civilisational Heritage: গত রবিবার একটি অনুষ্ঠানে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং একটি মন্তব্য করেন। তিনি বলেন যে, গোটা ভারত সিন্ধু নদীকে পবিত্র বলে মানে। তবে, আজ সিন্ধু প্রদেশ ভারতের না হলেও, ভারতীয় সভ্যতার অংশ। আর কে বলতে পারে, ভবিষ্যতে সিন্ধু প্রদেশ ভারতের অংশ হবে না। এর আগেও চলতি বছরের ২২শে সেপ্টেম্বর, মরোক্কোয় একটি অনুষ্ঠানে রাজনাথ বলেছিলেন যে, “কোনো রকম সংঘাত ছাড়াই পাক অধিকৃত কাশ্মীর ভারতে ফিরবে। পাক অধিকৃত কাশ্মীর আমাদের নিজস্ব হবে।” প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের মন্তব্যে বর্তমানে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। চলুন জেনে নেওয়া যাক সম্পূর্ণ বিষয়টি সম্পর্কে বিস্তারিত।
প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর বক্তব্য, ‘আজ, সিন্ধু ভৌগোলিকভাবে আর ভারতের অংশ না থাকলেও, এটিnসভ্যতার দিক থেকে, সিন্ধু সর্বদা ভারতের অংশ থাকবে। যতদূর ভূমির কথা, সীমানা পরিবর্তন হতে পারে। কে জানে, আগামীকাল সিন্ধু আবার ভারতে ফিরে আসতে পারে। সিন্ধুর অনেক মুসলমানও বিশ্বাস করত যে সিন্ধুর জল মক্কার আব-ই-জমজমের চেয়ে কম পবিত্র নয়।’ এদিন তিনি লালকৃষ্ণ আদবানির মতো নেতার নাম উল্লেখ করে বলেন, ‘আদবানি তার বইতে লিখেছিলেন যে, সিন্ধি হিন্দুরা, বিশেষ করে তার প্রজন্মের মানুষরা কখনো ভারত থেকে সিন্ধুর বিচ্ছিন্নতা মেনে নিতে পারেনি।’ এমনকি রাজনাথ, পাক অধিকৃত কাশ্মীর নিয়েও একই দাবি করেছেন।
পাকিস্তানের তরফে বিবৃতি জারি
পাকিস্তানের তরফে রাজনাথের এই মন্তব্যগুলিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে জানিয়েছে যে, ১৯৪৭ সাল থেকে সিন্ধু হলো একটি গুরুত্বপূর্ণ এবং অবিচ্ছেদ্য প্রদেশ। এটি পাকিস্তানের তৃতীয় বৃহত্তম প্রদেশ এবং এর রাজধানী করাচি একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র। সিন্ধুর ভারতে যুক্ত হওয়ার কথা বলা শুধুমাত্র এই অঞ্চলে উত্তেজনা উস্কে দেওয়ার একটি প্রচেষ্টা। এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের বিদেশ মন্ত্রক বিবৃতি জারি করে জানিয়েছে যে, ‘এই ধরনের মন্তব্য হিন্দুত্ববাদী মানসিকতার প্রকাশ এবং তা প্রতিষ্ঠিত বাস্তবকে চ্যালেঞ্জ করে। এই মন্তব্য আন্তর্জাতিক আইন, রাষ্ট্রের সার্বভৌমত্বের বিরোধী।’
Published on Monday, 24 November 2025, 1:56 pm | Last Updated on Monday, 24 November 2025, 2:22 pm by Bahok Desk









