Uttarakhand Tunnel Collapse
Uttarakhand Tunnel Collapse: 'শুধুই এক্সপেরিমেন্ট চলছে!', সপ্তম দিনেও সুড়ঙ্গের অন্ধকারে ৪১ জন শ্রমিক! ক্ষোভ উগরে দিলেন সহকর্মীরা, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau: চলতি বছরের ১২ই নভেম্বর ভোর ৪টে নাগাদ উত্তরাখন্ডের উত্তরকাশী জেলার ব্রহ্মখাল-যমুনাত্রী জাতীয় মহাসড়কে নির্মাণাধীন টানেলের একটি অংশ ধসে (Uttarakhand Tunnel Collapse) পড়ে। জানা গেছে, এই গোটা টানেলটি (Tunnel) সাড়ে চার কিলোমিটার লম্বা। ধসের খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান উত্তরকাশির পুলিশ সুপার অর্পণ যদুবংশী। তাঁর তদারকিতেই শুরু হয় উদ্ধার অভিযান। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল শুরু করে উদ্ধারকাজ। জাতীয় সড়ক উন্নয়ন কর্পোরেশনের কর্মীরাও উদ্ধারকাজে হাত লাগান। টানেলের সামনের দিক থেকে ভিতরের দিকে প্রায় ১৫০ মিটার জমি ধসে পরে ওপর থেকে। এর ফলে আটকা পড়ে যান শ্রমিকরা। আটকে পড়া ৪১ শ্রমিককে এক সপ্তাহ পরেও উদ্ধার করা সম্ভব হয়নি।

কি ব্যবস্থা নেওয়া হয়েছে?

রিপোর্ট অনুযায়ী, প্রায় ৪০ জনেরও বেশি শ্রমিক ধীর ধীরে অসুস্থ হয়ে পড়ছিলেন। উদ্ধারকারী দল আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের জন্য ধ্বংসাবশেষের মধ্যে দিয়ে একটি ৯০০ মিমি বড় পাইপ ঢোকান। আবার চিনিয়ালিসাউর হেলিপ্যাড থেকে ভারতীয় বিমান বাহিনীর (IAF) হারকিউলিস বিমানের মাধ্যমে দিল্লি থেকে আনা নতুন অগার ড্রিল মেশিন ব্যবহার করা হচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, টানেলের (Uttarakhand Tunnel Collapse) মধ্যে শ্রমিকরা নিরাপদে রয়েছেন। তাঁদের অক্সিজেন, বিদ্যুৎ, ওষুধ, খাদ্য সামগ্রী এবং জল পাইপের মাধ্যমে সরবরাহ করা হয়। শ্রমিকদের নিরাপদে উদ্ধার করে আনতে তাইল্যান্ডের একটি সংস্থাকেও ডেকে পাঠায় উত্তরাখণ্ড সরকার।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

উদ্ধারকর্মীরা কি জানালেন?

আজ শনিবার উদ্ধারকর্মীরা জানান, উদ্ধারকাজ চলার সময় গতকাল শুক্রবার সেখানে একটি বিকট শব্দ হলে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়। এরপরই উদ্ধার কাজ স্থগিত করেন তারা। এতে আটকা পড়া শ্রমিকদের জীবিত উদ্ধার করা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে (Uttarakhand Tunnel Collapse)।

শ্রমিকদের বিক্ষোভ প্রদর্শন:

সিল্কিয়ারা টানেলে (Uttarakhand Tunnel Collapse) আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করতে দেরি হওয়ায় সহকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। ভিতরে আটকে থাকা সহকর্মীদের নিয়ে চিন্তিত কিছু কর্মী কান্নাকাটি শুরু করেন এবং কর্মকর্তারা তাদের সান্ত্বনা দেন। আটকে পড়া ৪১ জন শ্রমিককে উদ্ধারে উদ্ধার অভিযান শনিবার সপ্তম দিনে প্রবেশ করেছে, কিন্তু এনো পর্যন্ত কোনো সফলতা পাওয়া যাচ্ছে না। এতেই ক্ষুব্ধ হয়ে শনিবার শ্রমিকরা একজোট হয়ে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট প্রশান্ত প্রসাদের নেতৃত্বে এনএইচআইডিসিএল ও নবযুগ কোম্পানীর বিরুদ্ধে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন।

সহকর্মীরা জানান, “কোম্পানী দরিদ্র শ্রমিকদের বাঁচাতে চায় না, তারা টানেল বাঁচাতে চায়। এই কারণেই শ্রমিকদের সরিয়ে নিতে বিলম্ব হচ্ছে। শ্রমিক হংসরাজ জানান, এখানে উদ্ধার কাজ গুরুত্বের সঙ্গে করা হচ্ছে না, অফিসাররা এখানে পিকনিক করছেন। ইডি সন্দীপ সুগেরা জানিয়েছেন, ভিতরে আটকে পড়া সব ছেলেই তাঁর সন্তানের মতো। যত দ্রুত সম্ভব তাদেরকে সুড়ঙ্গ থেকে বের করে আনার চেষ্টাও করছেন তিনি। উদ্ধারের কাজ চলছে বলে জানান তিনি। ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আহমেদ সকল কর্মীদের উদ্ধার অভিযানে সহযোগিতা করার আহ্বান জানান। এই সময় ভেতরে আটকে থাকা সহকর্মীদের নিয়ে চিন্তিত কয়েকজন শ্রমিক কান্নাকাটি শুরু করেন। ইডি সন্দীপ সুগেরা তাদের আশ্বস্ত করেছেন যে তারা শীঘ্রই সবাইকে এখান থেকে উদ্ধার করবেন।

আরও পড়ুন: Mamata Banerjee : ফের মমতার নিশানায় মোদী। কি ঘটেছে জানুন বিস্তারিত

আরও পড়ুন: Raj Bhavan: এবার নাম বদল ঘটলো রাজভবনের নর্থ গেটের! কী হল নতুন নাম? জানুন বিশদে

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)

Published on Saturday, 18 November 2023, 11:24 pm | Last Updated on Friday, 8 December 2023, 11:21 pm by Bahok Desk