Table of Contents
Indian Woman Harassed China Airport: বেজিং প্রথম থেকেই দাবি করে আসছে যে অরুণাচল প্রদেশ চিনের অংশ। এবার আবারো এরকম অজুহাতে ভারতের এক তরুণীকে হেনস্তা করেছে সাংহাই বিমানবন্দর কর্তৃপক্ষ। জানা গিয়েছে তারা অনেকদিন ধরেই সেই তরুণীকে আটকে রেখেছে। এমনকি তার পাসপোর্টকে অবৈধ বলেও দাবি করেছিল বিমানন্দর কর্তৃপক্ষ। সেই তরুণী ইতিমধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আরো অনেককে চিঠি লিখেছেন।
সাংহাইয়ের পুদং এয়ারপোর্টে হেনস্থার শিকার হতে তরুণীকে
সেই তরুণীটির নাম পেমা ওয়াংজাম থংডোক। গত শুক্রবার তিনি লন্ডন থেকে জাপানের বিমান ধরেছিলেন।তিনি ব্রিটেনের বাসিন্দা কিন্তু তার জন্ম হয়েছিল ভারতের অরুণাচল প্রদেশে। তাই তিনি ভারতের পাসপোর্ট নিয়ে জাপানের বিমান ধরেছিলেন। এরপর তার বিমান তিন ঘণ্টার জন্য সাংহাইয়ের পুদং এয়ারপোর্টে থামে। এরপরই তাকে হেনস্থার শিকার হতে হয়।
তাকে অভিবাসন ডেস্ক থেকে বলা হয় তার যেহেতু অরুণাচল জন্ম তাই তার ভারতীয় পাসপোর্ট বৈধ নয়। কারণ অরুণাচল চিনের অংশ বলে দাবি করে তারা। এরপর তারা পেমার পাসপোর্ট বাজেয়াপ্ত করে নেয় ও তাকে ১৮ ঘণ্টা ধরে বিমানবন্দরে আটকে রাখা হয়। তাকে জাপানে যাওয়া সেই বিমানে ওঠার অনুমতি এমনকি বিমানবন্দরের মধ্যেও চলাফেরা করতে হয়নি বলে জানা গিয়েছে। শুধু তাই নয় তাকে জলও খেতে দেওয়া হয়নি।তিনি অন্য কোনো জায়গার টিকিটও কাটতে পারেনি।
নিজের অভিজ্ঞতার কথা জানায় তিনি প্রধানমন্ত্রীকে
অনেক কষ্টে তিনি সাংহাইয়ের ভারতীয় কনসুলেটের সঙ্গে যোগাযোগ করেন এবং সাংহাই থেকে বের হন। এরপর তিনি তার এই অভিজ্ঞতার কথা একটি চিঠিতে লিখে জানান প্রধানমন্ত্রীকে। তিনি অনুরোধ করেছেন এই বিষয়টি নিয়ে যেন বেজিংয়ের আধিকারিকদের কাছে জবাব চাওয়া হয়। যদিও এখনো ভারত এই বিষয়ে কিছুই জানায়নি। চীন অনেকদিন ধরেই অরুণাচলকে নিজের অংশ বলে মনে করছে। এখন সেখানকার নাগরিকদেরকেও হেনস্তা করছে চীন।
Published on Monday, 24 November 2025, 2:11 pm | Last Updated on Monday, 24 November 2025, 2:11 pm by Bahok Desk









