explained Bangladesh white jersey
Explained - Bangladesh White Jersey: বাংলাদেশের টেস্ট জার্সি একেবারেই সাদা! নেই কোনো স্পনসরের লোগো! কি এমন ঘটলো? জানুন বিস্তারে, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau: বিশ্বকাপ ২০২৩ (World Cup 2023) এর ফাইনালে অজিদের কাছে পরাজিত হয় ভারতীয় দল। ভারতের হারে উল্লাসের বন্যা বয়ে যায় বাংলাদেশে। কেউ কেউ বলে কলাগাছে সাপোর্ট করবো তবু ভারতকে নয়। তাদের এই আনন্দ উল্লাসে একেবারে স্পষ্ট হয়ে ওঠে ভারতের প্রতি তাদের বিদ্বেষ ঠিক কতখানি। পড়শী দেশের মানুষের থেকে এমন ঘৃণ্য ব্যবহারে তীব্র বিতর্কের জন্ম দেয়। তাদের এরূপ ব্যবহারে ভারতের ক্রিকেট প্রেমী মানুষ থেকে শুরু করে প্রত্যেকেই বেশ ক্ষুব্ধ হন। (Bangladesh White Jersey)

ভারতের (India) আপামর জনতার প্রত্যেকে বাংলাদেশিদের প্রতিটি ক্ষেত্রে বয়কট করার ডাক দেন। যার পরিণাম স্বরূপ ইতিপূর্বেই দার্জিলিঙ এর একটি হোটেল বাংলাদেশিদের বুকিং ক্যান্সেলও করে। এমনকি, আইপিএল থেকেও যাতে বাংলাদেশি ক্রিকেটারদের চিরতরে ব্যান করা হয় তার দাবিও ওঠে। কেকেআর শিবির, লিটন দাস ও সাকিবুল হাসান এই ২ জন বাংলাদেশি প্লেয়ারকে ছেড়ে দেয়। একেরপর এক কাণ্ডের মাঝে এবার বাংলাদেশের মাথায় পড়লো ওপর এক বাজ।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

বিশ্বকাপের ব্যর্থতার পর আবার মাঠে নামে বাংলাদেশ (Bangladesh)। দেশের মাটিতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শুরু হওয়া দুই টেস্টের সিরিজে শাকিব আল হাসানের অনুপস্থিতিতে এখন বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। তবে, এই মুহূর্তে বাংলাদেশ দলের কোনো স্পনসর নেই। বাংলাদেশের জার্সিতে নেই কোনো স্পনসরের লোগো। সম্পূর্ণ সাদা জার্সিতে রয়েছে শুধু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতীক (Bangladesh White Jersey)। বিশ্বকাপের ব্যর্থতায় দুর্দিন শুরু হয়েছে বাংলাদেশের ক্রিকেটে।

যেই বহুজাতিক সংস্থা বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের স্পনসর ছিল, তারা বাংলাদেশ জাতীয় দলের একের পর এক ব্যর্থতাতে সরে গেছে বলেও জানা যায়। তারা আর জাতীয় দলের পিছনে টাকা খরচ করতে রাজি নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদেরও তারা এই কথা জানিয়ে দেন। এই কারণে বর্তমানে সেই সংস্থাটির নাম এবং প্রতীক বাংলাদেশের ক্রিকেট দলের জার্সি থেকে মুছে ফেলা হয়েছে।

আরও পড়ুন: Nainital Tempo Traveller Accident: নৈনিতালে ভয়াবহ দুর্ঘটনা! টেম্পো ট্রাভেলার খাদে পড়ে মৃত্যু হল দুই মেয়ের! জানুন বিস্তারিত

 

 

আরও পড়ুন: Manipur: এখনও জ্বলছে মণিপুর! এরই মধ্যে ইন্টারনেট পরিষেবা চালু, কতদিন?

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

 

 

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)

Published on Monday, 4 December 2023, 9:20 am | Last Updated on Friday, 8 December 2023, 11:19 pm by Bahok Desk